১. জ্ঞাতসারে পানাহার;
২. কেউ জোরপূর্বক কিছু খাইয়ে দিলে;
৩. নাকে বা কানের ভেতরে ওষুধ দিলে;
৪. কোনো খাদ্য বা বস্তু অসুখের কারণে পেটের ভেতরে দিলে;
৫.মস্তকে কোনো ওষুধের তেজ গেলে;
৬. লোহা, কাঠ, মাটিসহ এমন বস্তু গিলে ফেলা, যা সাধারণত খাওয়া হয় না;
৭. ইচ্ছা করে মুখ ভরে বমি করলে;
৮. রাত আছে বলে মনে করে সকালে সেহির খেয়ে ফেললে;
৯. সূর্যাস্ত হয়ে গেছে মনে করে সূর্যাস্তের আগে ইফতার করলে;
১০. ভুলে খানা খাওয়ার পর রোজা ভেঙে গেছে— এই মনে করে ইচ্ছা করে কোনো কিছু খাওয়া;
১১. দিনের বেলা কুলি করতে গিয়ে গলার মধ্যে পানি গেলে;
১২. নিয়ত ছাড়া রোজা রাখার পর ইচ্ছাপূর্বক রোজা ভঙ্গ করলে;
১৩. হুক্কা, বিড়ি, তামাক বা ইচ্ছাপূর্বক ধূমপান করলে এবং ধূপ ও আগরবাতি জ্বালিয়ে পরিকল্পিতভাবে তার ধোঁয়া গ্রহণ করলে রোজা ভঙ্গ হয়ে যায়।
যেসব কারণে রোজা মাকহরু হয়ঃ
১. অযথা কোনো বস্তু মুখের মধ্যে রেখে চিবানো;
২. লবণ বা অন্য কোনো বস্তুর স্বাদ নিয়ে থুতু করে তা আবার ফেলে দেওয়া;
৩. মাজন, কয়লা বা পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা;
৪. ফরজ গোসলের প্রয়োজন থাকা সত্ত্বেও সারা দিন গোসল না করে কাটানো;
৫. শিঙা লাগানো,
৬. রক্তদান করা;
৭. গিবতে লিপ্ত হওয়া;
৮. মারামারি করা, ঝগড়া করা, গালি দেওয়া।







0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন