পর্দার বিধান...পর্ব ১০ ... ধর্মের বোন ডাকা ও পর্দা না করা

অনেকে বিভিন্ন অজুহাতে গায়রে মাহরাম মহিলাকে বোন ডাকে। সমাজে একে ‘ধর্মের বোন’ বলে অভিহিত করা হয়। ধর্মের বোনের সাথে আপন বোনের মতোই আচরণ করা হয় পর্দা করা হয় না। এমনকি অনেক ক্ষেত্রে মীরাসও দেওয়া হয়। গায়রে মাহরাম মহিলার সাথে এ ধরনের সম্পর্ক বৈধ নয়। ধর্মের বোন বলতে যা বোঝানো হয় শরীয়তে তা স্বীকৃত নয়। তাদের পরস্পর দেখা-সাক্ষাত নাজায়েয

মহিলাদের মসজিদে গমন

কিছু কিছু পর্দাশীন নারী মসজিদে গিয়ে নামায আদায় করে থাকে। বিশেষত জুমআ পড়ে থাকে। এভাবে মসজিদে গিযে নামায আদায় করলে নামায হয়ে যাবে কিন্তু তাদের জন্য মসজিদে শরীক হয়ে নামায পড়া মাকরুহ।

(ফাতাওয়া শামী ১/৫৬৬; বাদায়েউস সানায়ে ১/৬১৭১/৩৮৮)

মহিলাদের মসজিদে যাওয়াকে রাসূল সা. নিরুৎসাহিত করেছেন। (মুসনাদে আহমাদ ৬/৩৭১)

পরবর্তীতে আম্মাজান হযরত আয়েশা রা. সহ অনেক সাহাবী মহিলাদের মসজিদে যেতে নিষেধ করেছেন। সহীহ বোখারী ১/১২০; সহীহ মুসলিম১/১৮৩ মুসনাদে ইবনে আবি শাইবা ৫/২২-২০৩)

মহিলাদের মসজিদে নামায আদায়ের মধ্যে বিশেষত বর্তমান যুগে পর্দার হক আদায় হয় না।ধারাবাহিক আসবে সাথেই থাকুন ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন